নদীভাঙন কবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে অনিশ্চিত জীবন কাটছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার কালীগঙ্গা নদীপাড়ের শত শত পরিবারের। প্রতিদিনের জীবনে যেখানে অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে হচ্ছে, সেখানে তাদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অন্তত তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সায়লা কবির।

সায়লা কবির কালের কণ্ঠকে বলেন, কালীগঙ্গার ভাঙনে মানুষের ঘরবাড়ি হারিয়ে গেলেও, বিপদের দিনে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়—দুঃসময়ে সহমর্মিতার একটি হাতও হয়ে উঠতে পারে বেঁচে থাকার বড় আশ্রয়। এবিজি ফাউন্ডেশন ইতিমধ্যে গত কয়েক মাস ধরে মানিকগঞ্জের তিনটি উপজেলায় নদীতে ভাঙনকবলিত অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুরের রামচন্দ্রপুরে ভাঙনকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।

আজকের এ খাদ্য সহায়তা মিলে ২০টি স্পটে সহায়তা দেওয়া হয়েছে। আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই সহায়তা অব্যাহত রাখব।
খাদ্য সহায়তা পাওয়া কয়েকজন কালের কণ্ঠকে বলেন, আমরা নদীতে বাড়িঘর হারিয়েছি। অন্যের জায়গায় কোনোমতো বসবাস করছি।

আমাদের এই চরম খারাপ সময়ে এবিজি ফাউন্ডেশন যে খাদ্যসামগ্রী দিল, তা আমাদের সারা জীবন মনে থাকবে।
তারা আরো বলেন, এই খাদ্য দিয়ে আমরা পরিবার নিয়ে অন্তত কয়েকটা দিন নিশ্চিতে চলতে পারব। যারা আমাদের বিপদের দিনে পাশে দাঁড়ালেন, তাদের কোনো দিন দেখিনি। আমাদের বিপদের কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যেন তাদের সম্মান আরো বাড়িয়ে দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম, কাজী নাদিম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুবদল নেতা আমির হামজা পিন্টু প্রমুখ।

 

Source : কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, Daily Sun বাংলা, রাজনীতি ডটকম, বাঙলা প্রতিদিন, দৈনিক দেশের কণ্ঠ, আলোকিত বাংলাদেশ, সময়ের খবর, কুমিল্লা জার্নাল, খবর সংযোগ, সংবাদ বেলা, আজকালের খবর, বিডি টাইমস, আলোচিত বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, বাংলা টাইমস, আজকের দেশ.কম, দৈনিক সত্যকথা প্রতিদিন, সময়ের আলো, অর্থবাজার, দেশ রূপান্তর, আমাদের সময়, নতুন সময়, বার্তিকা, বাংলাদেশ বুলেটিন, গ্রামের কাগজ, দৈনিক সবুজ, সবুজ সিলেট, পদ্মা টাইমস, চাটগাঁর চোখ, দৈনিক দেশতথ্য, সময়ের কাগজ, অর্থ কাগজ, আইন আদালত, সুন্দরবন টাইমস.কম, প্রতিদিনের খাগড়াছড়ি, নড়াইলের কাগজ, কিশোরগঞ্জ জার্নাল, স্বাধীন ২৪, আন্দোলনের বাজার, দৈনিক জয়পুরবার্তা, সবুজ সিলেট, দিনের কথা, আজকের চুয়াডাঙ্গা, কালের খবর ২৪, কুড়িগ্রাম নিউজ, সারাদিন নিউজ, জনতার কণ্ঠ, লোকসমাজ, মুন্সীগঞ্জের সময়, লালমনিরহাট বার্তা, জনতার কণ্ঠ 24, জনতার মুখপত্র, মিডিয়া কর্ণার 24, দৈনিক মধুমতি, মিডিয়া কর্ণার 24, দৈনিক মধুমতি, শেরপুর টাইমস, টাঙ্গন নিউজ, সারাক্ষণ সংবাদ,
Banglanews24, News 24, DAILY KHABOR, abnews24bd, Risingbd, Dhaka Wave, FINANCIAL BARTA, bangla scoop, BD24 REPORT, Bangladesh Pulse24, CHANNEL 18, Amar Campus, B24 NEWS, Times Today, bd somachar, ND, 71bd news, Prime Bulletin, MAASRANGANEWS24, The Business Daily, B24 NEWS, ON NEWS24, ON NEWS24, Report 71, Asian post, TODAY NEWS BANGLA, SKY NEWS, Cox TV, CC NEWS 24, HILL NEWS, ABN Bangla TV, News Pabna,